সোমবার, ২৯ জুন ২০২৬

আনোয়ারায় ভুল চিকিৎসায় কিশোরের মৃত্যুুর অভিযোগ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে কিশোরটি মারা যায় বলে জানিয়েছে তার পরিবার।

নিহত কিশোর আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মাইজপাড়ার নাজিম চেয়ারম্যান বাড়ি ইসহাক মিয়ার পুত্র। সে
পীরখাইন মৌলানা আসরাফ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

দুই ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট। জানা যায়, ছোটবেলা থেকেই সে শ্বাসকষ্টে ভুগছিলো। গত সপ্তাহে একই সমস্যা নিয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সুস্থভাবে বাড়ি ফেরে। ফের, একই সমস্যায় আজ আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে দুপুরে তার মৃত্যু ঘটে।

নিহত ইফতেখারের পরিবারের দাবি, হাসপাতালের বহিঃবিভাগে টিকিট নিয়ে শিশু বিশেষজ্ঞের কাছে গেলে তিনি ভর্তি হতে বলেন, তারপর তাঁর পরামর্শ অনুযায়ী যাবতীয় ওষুধপত্র নিয়ে ভর্তি করানো হয়। দুপুরে ভুল ইনজেকশন প্রয়োগ করার পর আমার ছেলের মৃত্যু হয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাহতাব হোসেন বলেন, ছেলেটি এজমা ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিল। তার অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুরে ছেলেটির মৃত্যু হয়। বিষয়টি আমি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখবে।

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...