সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বাকলিয়ায় জোড়া খুন : কিলিং মিশনে অংশ নেওয়া আরও এক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে সংঘটিত জোড়া খুনের ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী আর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ফটিকছড়ি কাঞ্চন নগর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মো: সজিব (২৯) ফটিকছড়ি মধ্য কাঞ্চন নগর এলাকার তকবুল আলী বাড়ির মোঃ সেলিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তার সজিব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানায়।

এর এ ঘটনায় জড়িত মো. বেলাল (২৭) ও মো. মানিক (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় মোট তিনজন গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, গত ৩০ মার্চ রাত ২টার দিকে বাকলিয়ার রাজাখালী ব্রিজ এলাকায় চট্টমেট্রো-গ-১২-৯০৬৮ নম্বরের প্রাইভেটকারে থাকা সরোয়ার হোসেন বাবলা, আব্দুল্লাহ আল রিফাত, মো. বখতিয়ার হোসেনসহ কয়েকজন হামলার শিকার হন।

৬-৭টি মোটরসাইকেলে আসা হামলাকারীরা তাদের ধাওয়া করে এবং এক্সেস রোডের শেষ মাথায় নবাব সিরাজউদ্দৌলা রোড সংলগ্ন ঢাকাইয়া খানা রেস্টুরেন্টের সামনে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বখতিয়ার হোসেন (২৮) ও আব্দুল্লাহ আল রিফাত (২২) গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত রবিউল হোসেন হৃদয় ও রবিন হাসপাতালে চিকিৎসাধীন।

বাকলিয়া থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. ইখতিয়ার উদ্দিন জানান, হত্যাকাণ্ডে অংশে নেওয়া আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এই বিভাগের সব খবর

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে প্রতিষ্ঠায় সিডিএর মাস্টার প্ল্যানকে (২০২৫–২০৫০) আরো সমৃদ্ধ, বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ...

সর্বশেষ

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...

বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি ...

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...