শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ।
সম্প্রতি উপদেষ্টা চট্টগ্রাম মহানগরীতে আন্দোলনে শহীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সকল শহীদ পরিবারকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
এসময় তিনি শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
ঈদ শুভেচ্ছা বিনিময় কালে উপদেষ্টা চট্টগ্রাম মহানগরীতে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চান্দগাঁও এর শহীদ মো. শহিদুল ইসলাম, লালখান বাজার খুলশীর শহীদ মো. ফারুক, পাহাড়তলীর শহীদ মোহাম্মদ আলম, লালখান বাজারের শহীদ মো. ফয়সাল আহমেদ শান্ত এবং হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই ইউনিয়নের ২নং ওয়ার্ডের টেন্ডল বাড়ির বাসিন্দা  শহীদ  ইউসুফ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশা চালক শহীদ জামাল মোল্লার বাড়িতে যান এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
এ সময়  উপদেষ্টা ফারুক-ই-আজমের সঙ্গে ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তাএবিএম মশিউজ্জামান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিয়াজ মোর্শেদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিন পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয়...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...