সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মধ্যম হালিশহরে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে চাঁদনী আক্তার (২৩) নামে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন।

শনিবার (৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে মধ্য হালিশহরের বাকের আলি ফকিরের টেক এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহত চাঁদনী একটি পোশাক কারাখানায় কাজ করতেন। স্বামী সবুজ খন্দকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার কারণে পারিবারিক কলহে লিপ্ত ছিলেন।

স্বজনদের তথ্য অনুযায়ী, কিছুদিন আগে চাঁদনীকে নির্যাতনের পরে তিনি আশ্রয় নেন নিলাচল আবাসিক এলাকার আক্কাস কলোনিতে তার মামার বাসায়।

আজ চাকরি শেষে বিকেলে তিনি মামার বাসায় ফেরার পথে স্বামী সবুজ তার ওপর এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাঁদনীর মৃত্যু হয়।

নিহতের বোন কাজল আক্তার জানান, চাঁদনী বহুবার নির্যাতনের শিকার হয়েছেন। সবুজকে সংশোধনের অনেক চেষ্টা করেও ব্যর্থ হন তারা।

চাঁদনীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে। এই বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য না দিলেও পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এই বিভাগের সব খবর

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে প্রতিষ্ঠায় সিডিএর মাস্টার প্ল্যানকে (২০২৫–২০৫০) আরো সমৃদ্ধ, বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ...

সর্বশেষ

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...

বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি ...

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...