শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

লোহাগাড়ার দুর্ঘটনায় মা-বাবা হারানো শিশু আরাধ্যাকে ঢাকায় স্থানান্তর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা-বাবাকে হারিয়ে গুরুতর আহত শিশুসন্তান আরাধ্য বিশ্বাসকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ঢাকার স্থানান্তর করা হচ্ছে।

শুক্রবার (৪ এপ্রিল) চিকিৎসকদের পরামর্শে ঢাকা স্কয়ার হাসপাতালে তাকে স্থানান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

চমেক হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. ধীমান চৌধুরী জানিয়েছেন, শিশু আরাধ্যর মাথায় আঘাত লেগেছে, শরীরের অন্যান্য স্থানেও জখম হয়েছে। মাঝে মাঝে তার জ্ঞান ফিরলেও অবস্থা এখনও আশঙ্কাজনক।

ঝুঁকিমুক্ত রাখতে তাকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত, বুধবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহণের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১০ আরোহী নিহত হন, যাদের মধ্যে ছিলেন আরাধ্য বিশ্বাসের বাবা দিলীপ বিশ্বাস ও মা সাধনা মণ্ডল।

দুর্ঘটনায় গুরুতর আহত শিশু আরাধ্যসহ আরও দুজনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত দুই শিশু কিশোর দুর্জয় মণ্ডলের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে অপর আহত কিশোরী প্রেমার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।

হাসপাতালের বেডে শুয়ে ছোট্ট শিশু আরাধ্য বারবার চোখ খুলে মা-বাবাকে খুঁজছে। তার দুর্বল হাত দুটো বাড়িয়ে যেন তাদের ডাকছে, কিন্তু উত্তর আসছে না। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা পরম মমতায় তাকে সেবা দিচ্ছেন। পরিবারের সবাইকে হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়া এই শিশুটির চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা ফারুক ই আজম।অন্যদিকে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ও শিশুটির জন্য ছুটে আসেন হাসপাতালে।

এই বিভাগের সব খবর

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সেবা সংস্থার মধ্যে সমন্বয় জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে ‘নগর সরকার’ প্রতিষ্ঠা...

সর্বশেষ

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয়...

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ...