সন্দ্বীপ মুছাপুর ২ নং ওয়ার্ডে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী আনন্দ ধাম কালি মন্দিরে রাতের অন্ধকারে দানবাক্স ভাঙচুর করে টাকা লুট সহ বিভিন্ন মুল্যবান সামগ্র চুরির ঘটনা ঘটেছে। ১৪ মে রাত্রে সংগঠিত হওয়া এ চোর চক্রের কাউকে সনাক্ত করার এখনো কোন উদ্যোগ গ্রহন করেনি প্রশাসন বা জনপ্রতিনিধিরাও।আর এ চুরিকে সামান্য বা বিচ্ছিন্ন ঘটনা বলে কোন উদ্যোগ না নিলে চোর চক্র ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে। ফলে ভবিষৎ-এ বড় কোন ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে বলে এমনটাই মনে করছেন সনাতনী সমাজের প্রতিনিধিত্ব শীল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তাই এই চুরির ঘটনায় সম্পৃক্তদের দ্রুত চিহৃিত করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ সন্দ্বীপ উপজেলা পূজা উদযাপন পরিষদ,জন্মাষ্টমী উদযাপন পরিষদ,শারদাঞ্জলী ফোরাম ও জাগো হিন্দু পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ।
চুরির খবর পেয়ে ১৫ মে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। একই সময়ে ঐক্য পরিষদের সাথে জাগো হিন্দু পরিষদের নেতৃবৃন্দরাও উপস্থিত হয়ে মন্দির পরিচালনা কমিটির থেকে বিস্তারিত জেনে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান। এবং তারা এ প্রতিবেদককে জানান এই ঘটনার বিচার না হলে ভবিষৎ -এ বড় ঘটানো ঘটাতে চেষ্টা করবে এ চোর চক্র। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করবে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম মুঠোফোনে বলেন বিষয়টি আমার মাথায় আছে, চেষ্টা করছি প্রকৃত অপরাধের সাথে সম্পৃক্তদের চিহৃিত করতে। সেটা করতে পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

