সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে মেডিকেল ট্যুরিজম অপারেটরদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

 গত ২৬ মার্চ ২০২৫ স্থানীয় একটি রেস্তোরাঁয় চট্টগ্রামের মেডিকেল ট্যুরিজম খাতের বিকাশ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে আভ্যন্তরীণ ও বৈদেশিক মেডিকেল ট্যুরিজম খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন এবং দেশি-বিদেশি রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে করণীয় পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আউটবাউন্ড ট্যুরস অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া)-এর মেডিকেল ট্যুরিজম উইংয়ের চেয়ারম্যান জনাব কাউসারুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টার্কিশ হেলথ কেয়ার ও ট্যুরিজম কাউন্সিলের বাংলাদেশ প্রতিনিধি ডা. রাশেদুল হাসান, এক্স লিমিটেড (এমি) এর নির্বাহী পরিচালক জনাব কাজী আরিফুল হাসান, বোটোয়ার সিনিয়র সদস্য মো. শাহদাৎ রশীদ (আপন) এবং রবিন লাল প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চট্টগ্রামের স্বনামধন্য মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান মেডিবন্ধু-এর প্রতিষ্ঠাতা ও সিইও সুকদেব সাহা, আইকন ট্যুরস অ্যান্ড কনসালটেশনের কর্ণধার রতন দাশ, এবং ট্রাভেল লিংকস-এর কর্ণধার জনাব মুহাম্মদ নোমান লিটন প্রমুখ।

এছাড়াও, চট্টগ্রামের বিভিন্ন মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠানের মালিক এবং হাসপাতাল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম শিল্পের সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জ, বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ, সাধারণ পর্যটনের সঙ্গে স্বাস্থ্যসেবা সংযুক্তির সম্ভাবনা এবং চিকিৎসা ও স্বাস্থ্য খাতে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত বিনিময় করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের মেডিকেল ট্যুরিজম খাতকে আরও বিকশিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এই খাতের প্রসারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...