বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দেশে প্রতিদিন গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে প্রতিদিন গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে। অনুগ্রহ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করুন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নির্বাচিত সরকারের দায়িত্ব। জনগণের ভোটে নির্বাচিত সরকারই প্রকৃত সংস্কার কার্যক্রম পরিচালনা করবে।

আজ শুক্রবার (২৮ মার্চ) চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, বর্তমানে অনেককে শেখ হাসিনার মতো ভাষায় কথা বলতে দেখা যাচ্ছে। শেখ হাসিনা বলতেন, ‘আমরা উন্নয়ন করছি, বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি, তাহলে নির্বাচনের দরকার কী?’ এখন অন্তর্বর্তী সরকারও একই সুরে বলছে, ‘আমরা সংস্কার করছি, অর্থনৈতিক উন্নয়ন করছি।’ কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই- সংস্কার করা আপনাদের দায়িত্ব নয়। আপনাদের মূল কাজ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

তিনি আরও বলেন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করতে হয়, একে অপরকে ছাড়া সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। দীর্ঘদিন পর একটি স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন। রাজনীতিতে এখন বড় পরিবর্তন এসেছে, তাই নতুন বাংলাদেশের গঠনে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে আমীর খসরু বলেন, চট্টগ্রামের সাংবাদিকদের অভিযোগ ছিল আমি ঢাকায় বেশি সময় দিই। এজন্য আমি ঠিক করেছি আজকে কোনো ফরমাল প্রোগ্রাম করব না। আমি চট্টগ্রাম চেম্বারের সভাপতি থাকা অবস্থা থেকে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ শুরু হয়। চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক অন্তত ৪০ বছরের।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...