রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

দ্য হিন্দুকে প্রেস সচিব

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (মার্চ ২৬) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় চীনের হাইনান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

যদিও চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

মঙ্গলবার দ্য হিন্দুকে প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন। কিন্তু ঢাকার সফরের অনুরোধে ভারতের পক্ষ থেকে ‘ইতিবাচক’ সাড়া পাওয়া যায়নি।

শফিকুল আলম বলেন, ‘আমরা আসলে আমাদের আগ্রহ দেখিয়েছিলাম এবং গত বছরের ডিসেম্বরে ভারতীয় পক্ষকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য অনুরোধ করেছিলাম। চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এটি করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে, আমরা ইতিবাচক সাড়া পাইনি। ’

গত চার মাসে ড. ইউনূস দ্বিতীয় সরকারপ্রধান, যিনি দক্ষিণ এশিয়া থেকে চীন সফর করছেন। গত ডিসেম্বরে চারদিনের সফরে চীন গিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা।

ড. ইউনূসের চীন সফরকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। কারণ বাংলাদেশ চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চায় এবং বার্তা দিতে চায় যে চীনা উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে কারখানা স্থাপনের দরজা উন্মুক্ত।

এ বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের চীনা বিনিয়োগ বৃদ্ধিতে এ সফর অত্যন্ত ফলপ্রসূ হবে।

এদিকে, মোদী-ইউনুস বৈঠকের ওপর জোর দিয়েছে ঢাকা। কারণ ভারত জানিয়েছে যে, তারা আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন, নরেন্দ্র মোদী বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন। ড. ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ নন, তবে বিষয়টি বিবেচনাধীন।

প্রসঙ্গত, আজ বিকেলে চীনের হাইনান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানান হাইনান প্রদেশের ভাইস গভর্নর কিওনহাই বোয়াও ও চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।

আগামীকাল (২৭ মার্চ) হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন ড. ইউনূস। তিনি এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। পরদিন (২৮ মার্চ) প্রধান উপদেষ্টা বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি হুয়াওয়ের একটি উচ্চ প্রযুক্তির উদ্যোগ পরিদর্শন ও চীনের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ২৯ মার্চ ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে পিকিং বিশ্ববিদ্যালয়। তিনি সেখানে বক্তব্য দেবেন। এরপর ওইদিনই প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন।

এই বিভাগের সব খবর

লামায় হিটস্ট্রোকে সরই উচ্চ বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী অজ্ঞান

গরমে বান্দরবান জেলার লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী ‘হিটস্ট্রোকে’ অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ক্লাস চলাকালীন সময়ে ঘটনাটি ঘটে।...

মাইজভান্ডারি একাডেমির আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি মাইজভাণ্ডাররি একাডেমির আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব'র জুলাই-বিপ্লব স্মৃতি হলে "পরিবর্তনশীল বিশ্বে ধর্মসাম্যের প্র‍য়োজনীয়তা...

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের...

সর্বশেষ

লামায় হিটস্ট্রোকে সরই উচ্চ বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী অজ্ঞান

গরমে বান্দরবান জেলার লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ের ১৮...

মাইজভান্ডারি একাডেমির আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি মাইজভাণ্ডাররি একাডেমির আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩ হাজার...

রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠিত

রংপুরে চির সবুজ মিতা পাবলিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিক...

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

বি.এন.পি নেতা মোস্তফা আলম মাসুমের পিতা সৈয়দ মোহাম্মদ বদিউল আলমের ইন্তেকাল

আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান,হাটাহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক...