সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের সব সমস্যার সমাধান সংসদে হবে; এর বাইরে কোনো সমাধান নেই : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের সব সমস্যার সমাধান সংসদে হতে হবে; এর বাইরে কোনো সমাধান নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) চট্টগ্রাম বন্দর স্কুল এন্ড কলেজ মাঠে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহি থাকবে এমন সরকার গঠনের মাধ্যমেই সকল সমস্যার সমাধান হবে। অন্য কোনো গোষ্ঠী বা ব্যক্তির কাজ নয় বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ বা বিভিন্ন সমস্যার সমাধান দেয়া।

বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দেয়ার যুদ্ধ শেষ হয়নি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে এই অধিকার ফিরিয়ে না দেয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। আগামী নির্বাচনে সব কিছুরই সমাধান হতে হবে। বর্তমান প্রেক্ষাপটে জাতি যে চ্যালেঞ্জের সম্মুক্ষীন সেখানে বিভক্তির সুযোগ নেই। জাতীয়তাবাদী শক্তির ঐক্য অটুট রাখতে হবে।

প্রধান বক্তা সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন-আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেশের ক্রান্তি লগ্নে শহীদ জিয়া বারবার জনগণের পাশে দাঁড়িয়েছেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিভাগীয় শ্রমিকদল সভাপতি এএম নজিমুদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি এরশাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমান।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...