নগরীর কাঠগড়স্থ চরপাড়া দক্ষিণ মুসলিমাবাদ জামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের নতুন কাপড় উপহার দিয়েছে রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি। আজ সোমবার (২৪ মার্চ) কাপড় বিতরণের পাশাপাশি ক্লাব সদস্যরা এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পিপি মোঃ ওমর ফারুক, পিপি সাইফ আরমান,পিপি মোর্শেদুল আলম, আইপিপি সাজেদুল হক,প্রেসিডেন্ট জাহেদুল ইসলাম ও প্রেসিডেন্ট ইলেক্ট খন্দকার মোহাম্মদ এমদাদুর রহমান। মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ বেলাল উদ্দিন ও আরবি শিক্ষক মেহেদী হাসান, হাফেজ তানজিল,হাফেজ রাকিব,নাসির আবু রায়হান প্রমুখ।
এতিমখানায় রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি’র ইফতার ও ঈদ উপহার
অনলাইন ডেস্ক

