মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

লামায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলার একটি পুকুর থেকে আব্দুল্লাহ (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার(১৫ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের হরিণমারা এলাকার ইসমাইলের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। আব্দুল্লাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইসলাম পুরের বাসিন্দা মৃত আলিম উদ্দিনের ছেলে। আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইনচার্জ জানান, সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ওই প্রতিবন্ধীর লাশ পুকুর থেকে উদ্ধার করি। প্রাথমিক সুরতহালে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এদিকে মৃত আব্দুল্লাহর বড় ভাই শাহা আলম বলেন, আগে থেকে আব্দুল্লাহর মৃগী রোগ ছিল। এ কারণে হয়ত সে পুকুরের পানিতে পড়ে আর উঠতে পারেনি। এ ব্যাপারে আমাদের কোন অভিযোগ নেই।
অন্যদিকে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাস চৌধুরী জানায়, মৃত আবন্দুল্লাহর অভিভাবকদের ভাষ্যমতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোন এক সময় হয়তো পুকুরের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় মৃগী রোগের কারণে পড়ে গিয়ে সে মারা যায়। তবে অভিভাবকদের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া আব্দুল্লাহর লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়।

 

এই বিভাগের সব খবর

ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে...

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে। কারণ, আমরা এখন আছি, পরে থাকব না। কিন্তু তোমরা থাকবে। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে। তিনি...

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। একইসঙ্গে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার...

সর্বশেষ

ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী...

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে।...

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...