মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন ফাঁসির আসামির মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইয়াকুব আলী বাবুল (৪৫) নামের এক কয়েদি মারা গেছেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহ নগর এলাকায়। তিনি প্রবাসী নেছার আহমেদ তোতা হত্যা মামলার ফাঁসির আসামি এবং তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়া ওই কয়েদির মৃত্যু হয়।

শুক্রবার (২১ মার্চ) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল জানান, বাবুল একটি খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন। তিনি অসুস্থ থাকায় বেশকিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসা নিতে যেতেন। রোববার (১৬ মার্চ) বাবুলের পেটে ব্যথা উঠলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বাবুলের মৃত্যু হয়। বিভিন্ন সংক্রমণজনিত রোগেই তার মৃত্যু হয়েছে।

২০২৪ সালের ২১ অক্টোবর বাবুলকে প্রবাসী নেছার আহমেদ তোতা হত্যা মামলায় গ্রেফতার করেছিল র‌্যাব। ২০০৩ সালের ২ নভেম্বর ফটিকছড়ির দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার একটি পাহাড়ের পাদদেশে তোতার লাশ উদ্ধার করেছিল পুলিশ। এ ঘটনায় তোতার স্ত্রী বাদী হয়ে বাবুলসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। ২০২১ সালের ৮ মার্চ ওই মামলায় বাবুলসহ নয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন চট্টগ্রামের একটি আদালত।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি এই নতুন রেকর্ড গড়েছেন। ডালাসে ম্যচের ৩৮ মিনিটে গোল...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ (আইএমও: ৯৭৯৩৮২০) সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম...

সর্বশেষ

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং...

প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে...

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২...

ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স...