রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে আধুনিকায়নের মাধ্যমে স্বাস্থ্য সেবার পরিধি বাড়ানো হবে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সিটি কর্পোরেশনের আওতাধীন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের আধুনিকায়নের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে।

চট্টগ্রামে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিএসসিআর এবং সিএসসিআর কার্ডিয়াক এর যৌথ উদ্যোগে আজ শুক্রবার (২১ মার্চ) চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

সিএসসিআর এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুলকুতুর রহমানের সভাপতিত্বে ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে ‘রমজানের ফজিলত’ শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিষ্ট ডা. শামীম বক্স।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাস্থ্য সেবায় বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সমূহের ভূমিকার প্রশংসা করে বলেন, মেমন হাসপাতালসহ সিটি কর্পোরেশনের আওতাধীন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের আধুনিকায়নের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, রেড ক্রিসেন্ট এর আওতাধীন জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালে মানসম্মত প্রসূতি সেবাসহ অন্যান্য চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধি করারও উদ্যোগ নেয়া হবে।

সিএসসিআর এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক মুলকুতুর রহমান জানান, অচিরেই দেশের খ্যাতিমান হিষ্টোপ্যাথলজীষ্টদের সমন্বয়ে গঠিত সিএসসিআর এডভান্স হিষ্টোপ্যাথলজী ও মলিকুলার ল্যাব কার্যক্রম শুরু করবে। ল্যাবরেটরী কার্যক্রম শুরু হলে জটিল রোগ নির্ণয়ে ঢাকা-নির্ভরতা অনেকটাই কমে যাবে।

বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাইফুদ্দিন এম তারিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএসসিআর এর ব্যবস্থাপনা পরিচালক ডা. একরামুল হক এবং সিএসসিআর কার্ডিয়াক এর ব্যবস্থাপনা অংশীদার ডা. মো. ইব্রাহীম চৌধুরী।

ইফতার মাহফিলে নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ, মেডিকেল শিক্ষকবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ এবং সিএসসিআর ও সিএসসিআর কার্ডিয়াক পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দু’আ পরিচালনা করেন হাফেজ মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...