মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চট্টগ্রামে হত্যা ও ডাকাতি মামলার ২ আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে ডাকাতি-অস্ত্র ও হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বুধবার (১৯ মার্চ) নগরীর খুলশী ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াখালী জেলার সুধারাম থানার মাকিমপুর এলাকার নুরুল ইসলাম প্রকাশ নুরের ছেলে মো. বেলায়েত হোসেন প্রকাশ বস্তি বেল্লাল প্রকাশ জসিম (৪৪) ও হাটহাজারী উপজেলার অলিপুর নুর মসজিদ এলাকার মৃত মাওলানা খালেদ হোসেনের ছেলে মো. মাসুদুল হক (৪৫)।
র‌্যাব জানায়, গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় নগরীর ফয়েজলেক এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ডাকাতি মামলার আসামি মো. বেলায়েত হোসেন প্রকাশ বস্তি বেল্লাল প্রকাশ জসিমকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ১৩ বছর সে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল।
অপরদিকে রাত সাড়ে ১০টায় হাটহাজারীর অলিপুর এলাকা থেকে হত্যা মামলার আসামি মো. মাসুদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে নোয়াখালীর সুধারাম ও হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি এই নতুন রেকর্ড গড়েছেন। ডালাসে ম্যচের ৩৮ মিনিটে গোল...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ (আইএমও: ৯৭৯৩৮২০) সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম...

সর্বশেষ

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং...

প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে...

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২...

ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স...