বুধবার, ১ জুলাই ২০২৬

পটিয়ায় ট্রাক চাপায় মৌলানা নুরুল আমিন মোজাদ্দেদীর মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পটিয়ায় দ্রুতগতির ড্রাম ট্রাক কেড়ে নিল মৌলানা নুরুল আমিন মোজাদ্দেদী (৭৪) নামের এক ব্যক্তির প্রাণ। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শাহচান্দ আউলিয়া মাদ্রাসা গেট সম্মুখে এ ঘটনা ঘটে।

নিহত আমিন মোজাদ্দেদী ওই এলাকার মরহুম মৌলানা মুছা মোজাদ্দেদীর (রঃ) বড় সন্তান। দুর্ঘটনায় ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়। তিনি চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ সুন্নিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।

জানা যায়, তিনি সড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারায়। এসময় স্থানীয়া তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শাহ্চান্দ আউলিয়া মাদ্রাসা ও এতিম খানার পরিচালক ও শিক্ষক মৌলানা এস এম বোরহান উদ্দিন জানান, তিনি সকালে চুল কাটতে মাদ্রাসার সামনে একটি সেলুনে যান। সেখান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান যান।

জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নূর বলেন, দুর্ঘটানার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। গাড়ি ও চালক পালিয়ে গেছে।

এই বিভাগের সব খবর

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে চউকের অভিযান

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। বুধবার (৩০ জুন) নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় চউকের স্পেশাল মেট্রোপলিটন...

বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। বিএনপি সরকারের প্রথম বাজেটে মানবিক অর্থনীতি গড়ে তোলার...

বোয়ালখালী পৌরসভায় ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

জেলার বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরে ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা। আজ মঙ্গলবার বিকেল ৩টায় পৌর...

সর্বশেষ

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে চউকের অভিযান

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে...

বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮...

বোয়ালখালী পৌরসভায় ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

জেলার বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরে ৪১ কোটি ৫৬ লাখ...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদানের চেক প্রদান

জেলার কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগের পক্ষ...

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের ২ হাজার ২৬০ কোটি...