মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ডিবি পরিচয়ে অপহৃত দুই যুবক উদ্ধার, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকার টেক্সটাইল মোড় থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এ সময় দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই অপহরণকারী হল- মো. ইসলাম সিদ্দিকী (৩০) ও মো. রাসেল (২৮)। সোমবার (১৭ মার্চ) নগরীর অক্সিজেন মোড় ও বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ বিভাগের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন। তিনি জানান, রবিবার রাত সাড়ে ৯টায় অক্সিজেন মোড় থেকে ডিবি পুলিশ পরিচয়ে দুই যুবককে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর তাদের মুক্তির জন্য তাদের পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় গতকাল দুপুর ২ টায় অক্সিজেন মোড় থেকে ইসলাম সিদ্দিকী নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যমতে- বায়েজিদ এলাকার ড্রিমল্যান্ড আবাসিক এলাকার পরিত্যক্ত ফ্রিজের ওয়ার্কসপ থেকে মো. রাসেল নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় অপহৃত দুই যুবককেও উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিন-চারজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...