সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফুটপাত থেকে ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণ, ট্যাক্সিচালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ফুটপাত থেকে এক ভিক্ষুককে (৩৫) সিএনজি অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মার্চ) রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চালক মো. আবদুল আলী (৫৫) ভোলার চরফ্যাশন থানার হালিমাবাদ এলাকার মৃত হাসান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি বলেন, রাতে এক ভিক্ষুক নারী থানায় এসে বলেন, সিএনজি অটোরিকশাচালক তাকে গাড়িতে তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেছেন। তাই তিনি একটু মানসিক সমস্যায় ভুগছেন। তাই প্রথমে আমরা সন্দেহে ছিলাম। পরে তিনি সিএনজির দুটো নম্বর আমাদের বলেন। এরপর আমরা ওই সিরিয়ালের সিএনজি খুঁজতে থাকি। পরে কয়েক ঘণ্টার ব্যবধানে অনেক চেষ্টার পরে ওই সিরিয়ালের একটি সিএনজি আমরা খুঁজে পাই। সিএনজির চালকের নম্বর ট্র‍্যাক করে আমরা তাকে থানায় নিয়ে আসি। এরপর ভিকটিম তাকে দেখেই চিনতে পারেন। চালককে জিজ্ঞাসাবাদ করলে সে ওই ভিক্ষুক নারীকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেন।
ওসি আরও বলেন, ভুক্তভোগী নারী ফুটপাতেই জীবনযাপন করেন। তার পরিবার-পরিজন নেই বলে আমাদের জানিয়েছেন। গত ১১ মার্চ তার সঙ্গে এ ঘটনা ঘটেছিল। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিকে সকালে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...