সোমবার, ২৯ জুন ২০২৬

ভেজাল ওরস্যালাইন সরবরাহকারী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৬৮ হাজার ৮শ পিস ভেজাল ওরস্যালাইনসহ এক ওষুধ সরবরাহকারীকে গ্রেফতার করেছে। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সহায়তায় গত বুধবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭২ কার্টন ভেজাল ওরস্যালাইন উদ্ধার করা হয়।
গ্রেফতার সুজন কান্তি সিকদার (৪২) সীতাকুÐ থানার মধ্যম সোনাইছড়ি এলাকার মৃত নির্মল সিকদারের ছেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তার তথ্যের ভিত্তিতে নগরের আন্দরকিল্লা বিনিময় মার্কেটের নিচ তলায় জননী কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে আরও ১০২ কার্টন ওরস্যালাইন উদ্ধার করা হয়। সর্বমোট ১৭২ কার্টনের মধ্যে ৬৮ হাজার ৮০০ পিস ভেজাল ওরস্যালাইন পাওয়া গেছে।

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, হাজারী গলিতে এসএমসি কোম্পানির প্রতিনিধি মনোয়ার হোসেন ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা ৭০ কার্টন ভেজাল ওরস্যালাইনসহ সুজনকে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে সমিতির অফিসে গিয়ে তাকে ভেজাল ওরস্যালাইনসহ গ্রেফতার করা হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...