সোমবার, ২৯ জুন ২০২৬

বোতলের তেল খোলায় বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ছোটপোল কাঁচাবাজারে কম দামে কেনা বোতলজাত সয়াবিন তেল মজুদ করে রেখে খোলা হিসেবে বেশি দামে বিক্রির অভিযোগে একটি দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ জানান, বৃহস্পতিবার সকালে বিসমিল্লাহ স্টোর নামের ওই দোকানে অভিযান চালিয়ে দেড় হাজার লিটার সয়াবিন তেল পেয়েছেন তারা।

“এর মধ্যে ৫০০ লিটার তেল পাওয়া গেছে বোতলজাত অবস্থায়। দোকানটিকে দুই লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়েছে।” মো. ফয়েজ উল্যাহ বলেন, বোতলের সয়াবিন তেল বের করে খোলা তেল হিসেবে বিক্রি হচ্ছিল বিসমিল্লাহ স্টোরে।

“অভিযানের সময় দেখা যায়, আগে কেনা বোতলজাত তেলের গায়ে দাম লেখা আছে ৭৬০ টাকা। এসব বোতল খুলে খোলা সয়াবিন তেল হিসেবে প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এতে ৫ লিটার তেলের দাম হয় ৯০০ টাকা।”

ভোজ্য তেলের দামে অস্থিরতার মধ্যে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানের মত বন্দরনগরীর বিভিন্ন বাজারেও অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত বুধবার নগরীর কর্নেল হাট বাজারে আগের মজুদ করা খোলা সয়াবিন তেল নতুন দামে বিক্রি করায় দুই দোকানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে সোমবার পাহাড়তলী বাজারে সিরাজ স্টোরের গুদামে ১৫ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়ায় ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।

গত রোববার নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকার কর্ণফুলী মার্কেটের মুদি দোকান খাজা স্টোরের গুদাম থেকে ভোক্তা অধিদপ্তর ১ হাজার ৫০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়।

তার আগের দিন শনিবার রাতে ফটিকছড়িতে এক মুদি দোকানির বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৩২৮ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করে স্থানীয় প্রশাসন।

এই বিভাগের সব খবর

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সর্বশেষ

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...