বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বাজারে অননুমোদিত বিদেশি প্রসাধনী, অভিযানে ধরা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য, অননুমোদিত বিদেশি প্রসাধনী, অননুমোদিত দুধ ও ঘি সংরক্ষণ ও বিক্রি এবং সয়াবিন তেল লুকিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ জরিমানা করেছে ভোক্তাধিকার চট্টগ্রাম।

সোমবার (১০ মার্চ) নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ চানাচুর বিক্রি, নকল পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, অননুমোদিত বিদেশি প্রসাধনী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, মেয়াদ ও মূল্যহীন অননুমোদিত দুধ এবং ঘি বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ এবং গুদামে সয়াবিন তেলের সঠিক তথ্য সঠিক না থাকায় বাজারে ভোজ্য তেলে সংকট সৃষ্টি করা এবং খুচরা বিক্রেতাদের কাছে সয়াবিন তেল শর্তসাপেক্ষে (তেলের সাথে অন্যান্য অপ্রচলিত কিন্তু বেশি দামি প্রোডাক্ট নিতে দোকানীদের বাধ্য করা) বিক্রির অভিযোগে খতিবের হাট মসজিদ গলিতে অবস্থিত মেসার্স এম এম এন্টারপ্রাইজকে ৫০ হাজার জরিমানা করা হয়।

ভোক্তাধিকার চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, এসময় কোনরকম শর্ত ছাড়া মজুদকৃত তেল খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি দাম বিক্রি করার ব্যবস্থা করা হয়। বহদ্দারহাট কাঁচা বাজারে অন্যান্য মুদি দোকানিদের ভোক্তা অধিকার বিরোধী সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহবান জানানো হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো. নাছির উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকার...

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরীর জলাবদ্ধতা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড় এখন অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তারকা ফরোয়ার্ডরা শুরু থেকেই দুর্দান্ত...

সর্বশেষ

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো....

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে...

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং...

খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য...

চট্টগ্রামে ২০ বছর কারাদ-প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানার মাদক মামলায় ২০ বছর কারাদ-প্রাপ্ত ও...