বুধবার, ২৪ জুন ২০২৬

বাঁশখালীতে ৭ ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাঁশখালীতে পবিত্র রমজান উপলক্ষে বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় নানা অনিয়মের অভিযোগে সাত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পুকুরিয়া, চাঁনপুর, চৌমুহনী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে মো. আবছারকে এক হাজার টাকা, ফয়েজ আহমেদ এন্ড সন্সকে তিন হাজার টাকা, কামাল স্টোরকে এক হাজার টাকা, মুবিনুল হককে ৫০০ টাকা, আরিফ হাসানকে তিন হাজার টাকা, আজাদ হোসেনকে দুই হাজার টাকা, দেলোয়ার হোসেনকে দুই হাজার টাকাসহ মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন বলেন, নানা অনিয়মে ৭ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ব্যবসায়ীদের ক্রয়কৃত পণ্যের রশিদ সঙ্গে রাখতে ও হোটেল-রেস্তোরাঁর মালিকদের ফুটপাতের ওপরে টাঙানো সামিয়ানা দ্রুত সরানোর নির্দেশ দেয়া হয়।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...