বুধবার, ৭ অক্টোবর ২০২৬

‘সেকেন্ড রিপাবলিক’ বাস্তবায়ন করতে জনগণের মুখোমুখি হতে হবে: আমির খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সেকেন্ড রিপাবলিক’ বাস্তবায়ন করতে জনগণের মুখোমুখি হতে হবে।’

তিনি বলেন, ‘নবগঠিত রাজনৈতিক দলের যেকোনো ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের মুখোমুখি হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং জনগণের মতামত নিয়ে সংসদে সেটি পাস করতে হবে। তারপরই নিজেদের দাবি-দাওয়া আদায় করা সম্ভব।’

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

গণতান্ত্রিক সরকার না থাকায় সমস্যা বাড়ছে উল্লেখ করে বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। যতদিন গণতান্ত্রিক সরকার না আসবে, ততদিন দেশ পিছিয়ে থাকবে।’

অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়ে আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। নির্বাচন যত দেরি হবে, দেশ তত ক্ষতিগ্রস্ত হবে। সরকার আন্তরিক হলে আগামী ডিসেম্বর নয়, জুনেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব।

শিক্ষার্থীদের নতুন দল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল করার অধিকার সবারই আছে। নিজেদের আদর্শ ও দর্শন তুলে ধরার অধিকার তাদেরও আছে, অন্যান্য দলেরও আছে। তবে এক্ষেত্রে আগে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং জনগণের মতামত নিয়ে সংসদে সেটি পাস করতে হবে। তারপরই নিজেদের দাবি-দাওয়া আদায় করা সম্ভব।’

এ সময় বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত সভাপতি মাহবুবুস সালেকীন ও সাধারণ সম্পাদক আবু নাসের মেসবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০...

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবেই আর এটিই গণতন্ত্রের মূল সৌন্দর্য। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে...

রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক

জেলার কাপ্তাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত দু’জন হলেন, রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ জঙ্গল নিশ্চিন্তাপুর গ্রামের মুহাম্মদ...

সর্বশেষ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার...

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক...

রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক

জেলার কাপ্তাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে...

চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের এটিএম,...

চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি

চট্টগ্রাম বন্দরে আবারও ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ...

চট্টগ্রামে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূতি উদযাপন

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা...