বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

পটিয়ায় আগুনে পুড়েছে ৭ ব্যবসা প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার পটিয়ার পৌরসদরের বৈলতলী সড়কে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান।

আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে পৌরসদরের বৈলতলী সড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সেহেরি খেয়ে সবাই দোকানপাট বন্ধ করে বাসাবাড়িতে ঘুমাতে গিয়েছিল। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে গিয়ে পানি স্বল্পতার কারনে আগুন নিভাতে হিমশিম খেতে হয়। প্রায় ১ কিলোমিটার দূর থেকে কয়েকটি পুকুর থেকে পানি সরবরাহের পর আগুন নেভাতে সক্ষম হয়।

যার কারণে আগুনে ৭টি দোকানের মূল্যবান সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ৫টি ফার্নিচারের দোকান, ১ টি ওয়াকশপ, ১টি মিলে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মুহুর্তেই সবদিকে ছড়িয়ে পড়ে। আমরা আসার পর পানি সংকটের কারণে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। যার কারণে আগুনে ৭ টি দোকান পুড়ে গেছে।

এই বিভাগের সব খবর

৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সপ্তম ব্যাচের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...

ভারতে স্লিপার বাস ও ট্রেইলারের ভয়াবহ সংঘর্ষে নিহত ৮

রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার (৩০ জুন) রাত আড়াইটার দিকে একটি স্লিপার বাসের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষের পর আগুন লেগে অন্তত ৮ জন...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই : মির্জা ফখরুল

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,...

সর্বশেষ

৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের...

ভারতে স্লিপার বাস ও ট্রেইলারের ভয়াবহ সংঘর্ষে নিহত ৮

রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার (৩০ জুন)...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই : মির্জা ফখরুল

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই...

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলি...

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করলেন শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ সন্ত্রাসবাদ ও সহিংস...

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)...