বুধবার, ২৪ জুন ২০২৬

চট্টগ্রামে মাসব্যাপী ধনী-গরিবের এক টেবিলে ইফতার-সেহরি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে মাসব্যাপী ইফতার ও সেহরির আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় এই আয়োজন চলবে পুরো রমজান মাসব্যাপী।
নগরীর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে এই আয়োজন আজ রবিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উদ্বোধন করেন সিটি মেয়র। সেখানে প্রথমদিন প্রায় ৬০০ শতাধিক মানুষ ইফতার করে। এছাড়াও সিআরবি ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা।
সিটি মেয়র তার বক্তব্যে বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন সবসময় ভাল কাজ করে। সিটি কর্পোরেশন তাদের সব ভাল কাজের পাশে আছে ও ভবিষ্যতেও থাকবে। তিনি আশা করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো সমাজের অন্যান্য বিত্তবান মানুষেরাও যাতে ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ায়।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন বলেন, সাম্য ও ভ্রাতৃত্বের আহ্বান নিয়ে প্রতিবছর পবিত্র রমজান মাস আমাদের সামনে হাজির হলেও ধনী দরিদ্রের বৈষম্য রয়ে যায়। তাই ইফতার ভাঙার মুহূর্তে সেই বৈষম্যও ভাঙার প্রচেষ্টার অংশ হিসেবে এই ধরনের আয়োজন আমরা করে থাকি। সারাদেশে লক্ষাধিক ছিন্নমূল রোজাদারকে ইফতার ও সেহরি খাওয়াব আমরা। চট্টগ্রামে প্রতিদিন ১ হাজার মানুষ বিনামূল্যে সেহরি ও ইফতার পাবেন বিপ্লব উদ্যান, সিআরবিসহ বিভিন্ন নিম্ন আয়ের এলাকায়।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে মেয়রের একান্ত সচিব মারুফুল হক মারুফ, সৃজনশীল প্রকাশক পরিষদ সভাপতি সাহাবুদ্দিন বাবু, পাচলাইশ থানার ওসি মো. সোলেমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...