সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রেলওয়ে পূর্বাঞ্চলের তিন কার্যালয়ে দুদকের অভিযান, ভুয়া ভ্রমণবিলের নথিপত্র জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রেলওয়ে পূর্বাঞ্চলের তিন কার্যালয়ে অভিযান চালিয়ে ভুয়া ভ্রমণবিল উত্তোলনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিল-ভাউচার ছাড়া ভ্রমণব্যয় তোলার অভিযোগ অনুসন্ধানে এ অভিযান চালানো হয়।

রোববার (২ মার্চ) দুপুরে নগরীর পাহাড়তলীতে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি দল। এ সময় অভিযোগ সংক্রান্ত রেলের বেশকিছু নথিপত্র জব্দ করা হয়।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, দুদক সম্প্রতি রেলওয়ে পূর্বাঞ্চলে বিল-ভাউচার ছাড়া প্রায় সাড়ে ১০ লাখ টাকা ভ্রমণব্যয় তুলে নেয়ার একটি অভিযোগ পায়। এর ভিত্তিতে রবিবার অভিযান পরিচালনা করা হয়েছে।

দুদক দল রেলওয়ে পূর্বাঞ্চল, চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়, প্রধান হিসাব কর্মকর্তার কার্যালয় ও বিভাগীয় সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন এবং অভিযোগ সংক্রান্ত কিছু নথি জব্দ করেন।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলম। ভাউচার না পেলেও রেজিস্ট্রার খাতায় ভ্রমণ বিল তোলা হয়েছে-এমন প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। সহকারী পরিচালক সায়েদ আলম জানান, ‘রেলের কর্মকর্তাদের বিল-ভাউচার ছাড়া ভ্রমণ ব্যয় তোলার অভিযোগ পেয়েছিলাম। বিভিন্ন নথিপত্র আমরা দেখেছি। নানা জায়গায় অসঙ্গতি পেয়েছি। জব্দকৃত কাগজপত্র যাচাই-বাছাই শেষে আমরা দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন দেব।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...