বুধবার, ২৪ জুন ২০২৬

চট্টগ্রাম নগরীর ৪৭২টি সড়ক উন্নয়নের ঘোষণা মেয়র ডা. শাহাদাতের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বন্দর নগরী চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে ৪৭২টি সড়ক উন্নয়নের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নগরীর রসুলবাগ আবাসিক থেকে বাকলিয়া এক্সেস রোড সংযোগ সড়ক নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এ ঘোষণা দেন তিনি।

২০০০ ফুট মূল সড়ক এবং প্রায় ২০০ ফুট বহি-লেইনের এ সড়ক নির্মাণ করতে ব্যয় হবে প্রায় দেড় কোটি টাকা। মূল প্যাকেজের মধ্যে রসুলবাগ থেকে বাকলিয়া এক্সেস রোড এবং সৈয়দ শাহ রোড হেলথ কেয়ার আবাসিক এলাকা নির্মিত হবে। নির্মিতব্য এ সড়কের অর্থায়ন করেছে বিশ্বব্যাংক।

মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগরের ৪৭২টি সড়কের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, কিছু রাস্তার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, কিছু চলমান রয়েছে এবং কিছু রাস্তার উন্নয়ন শিগগিরই শুরু হবে। তিনি ঠিকাদারদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘রাস্তার উন্নয়ন কাজের মানের সাথে কোনো আপস করা হবে না। জনগণের ট্যাক্সের টাকায় তৈরি রাস্তা টেকসই হতে হবে। কাজের মান খারাপ হলে কাউকে ছাড় দেয়া হবে না।’

তিনি আরও বলেন, ঠিকাদারদের কোনো ধরনের ঘুষ বা কমিশন দেওয়ার প্রয়োজন নেই। জনগণের করের টাকা সঠিকভাবে ব্যয় করতে হবে এবং রাস্তা নির্মাণে সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। এসময় তিনি জনগণের উন্নয়ন ও স্বচ্ছতার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ‘চট্টগ্রামের উন্নয়ন কাজ চলবে, দুর্নীতির কোনো স্থান নেই।’

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য কঠোর নজরদারির ঘোষণা দিয়ে এসময় মেয়র বলেন, ‘সৌদি আরবসহ মুসলিম দেশগুলোতে রমজানে পণ্যদ্রব্যের মূল্য কমানো হয়, অথচ বাংলাদেশে উল্টো দাম বাড়ানো হয়। ব্যবসায়ীদের উচিত জনগণের পাশে দাঁড়ানো এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা।’

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মাহমুদ শাফকাত আমিন, উপ-সহকারী প্রকৌশলী এস এম আশফাক, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...