বুধবার, ৭ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে: জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার মধ্যরাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ অভিযোগ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা দেশ থেকে অনেক টাকা স্থানান্তর করেছে। এখন পাচার করা সেই টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমরা এটা কোন অবস্থাতেই করতে দিব না। যেভাবেই হোক প্রতিহত করবো। তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

উপদেষ্টা বলেন, আগামীকাল (সোমবার) থেকে দিনে বা রাতে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে, সেখানেই তারা যাবে এবং তারা সন্ত্রাসীদের প্রতিহত করবে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। এক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে। তবে, আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব। তারা কোথাও স্থান পাবে না। দিনে বা রাতে তাদের কোথাও স্থান হবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছি, আগামীকাল থেকে পুলিশ টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে। আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি। আওয়ামী লীগের দোসরদের কোনো ছাড় দেব না।

দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিনে দিনে আরও উন্নতি হবে। এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আমরা কোন ভাবেই ছাড় দেব না।’

ছিনতাই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ঘটনায় আওয়ামী লীগের দোসররা জড়িত। বনশ্রী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তাদেরও যদি কোন গাফিলতি থাকে আমরা ব্যবস্থা নেব।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আমি যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করতে পারি তাহলে তো পদত্যাগের প্রশ্নই আসে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরেক প্রশ্নের জবাবে বলেন, প্রতিদিন গ্রেপ্তার অভিযান চলছে। গ্রেফতার কিন্তু হচ্ছে। বাসে ডাকাতির ঘটনায় গতকাল রাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান চলমান থাকবে।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ঠিক মতোই দেয়া হয়েছে। তারা কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে গ্রেফতার কার্যক্রম অব্যাহত থাকবে। সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে, বসতে না পারে, দাঁড়াতে না পারে—সেই ব্যবস্থা আমরা করবো।’ নতুন করে আর যাতে কোন ঘটনা না ঘটে সেজন্য মোটরসাইকেলে হেলমেট পরিহিত দু’জনের বেশি আরোহী চলতে পারবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এই বিভাগের সব খবর

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০...

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবেই আর এটিই গণতন্ত্রের মূল সৌন্দর্য। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে...

রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক

জেলার কাপ্তাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত দু’জন হলেন, রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ জঙ্গল নিশ্চিন্তাপুর গ্রামের মুহাম্মদ...

সর্বশেষ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার...

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক...

রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক

জেলার কাপ্তাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে...

চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের এটিএম,...

চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি

চট্টগ্রাম বন্দরে আবারও ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ...

চট্টগ্রামে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূতি উদযাপন

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা...