সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম নগরীতে ১৬ এলাকায় পানি সরবরাহ নিয়ে শঙ্কা

বশির আলমামুন, চট্টগ্রাম :
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর নগরীর অনন্যা আবাসিক এলাকায় অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে চট্টগ্রাম ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে নগরের ১৬ এলাকার ওয়াসার পানি সরবরাহে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের খাল খনন প্রকল্পের কাজ চলাকালীন সময়ে এঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন দ্রুততম সময়ে মেরামত করা হচ্ছে বলে জানায় ওয়াসা।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সিডিএ’র  ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন শীর্ষক’ প্রকল্পের ঠিকাদার কর্তৃক উন্নয়ন কার্যক্রম চলাকালে অনন্যা আবাসিক এলাকায় অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে চট্টগ্রাম ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
‘এই সঞ্চালন লাইনের মাধ্যমে শহরের বেশিরভাগ অংশে পানি সরবরাহ করা হয়। ফলে বৃহত্তর হালিশহর, আগ্রাবাদ, জামালখান, লালখানবাজার, মাদারবাড়ি, জিইসি, মুরাদপুর, কদমতলী, ধনিয়ালাপাড়া, নয়াবাজার, ২নং গেট, বায়েজিদ, অক্সিজেন, চকবাজার, নন্দনকানন, সিরাজদ্দৌলাহ রোড প্রভৃতি এলাকায় পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন দ্রুততম সময়ে মেরামতের জন্য চট্টগ্রাম ওয়াসার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগরের বেশিরভাগ অংশে এ সঞ্চালন লাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...