বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চট্টগ্রাম একাডেমিতে গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা

চট্টগ্রাম নানাক্ষেত্রে পালন করছে অগ্রণী ও অবিস্মরণীয় ভূমিকা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমির জীবন ও পৃষ্ঠপোষক সদস্য প্রাবন্ধিক নুসরাত সুলতানার প্রবন্ধগ্রন্থ ‘চট্টগ্রামের পর্যটন, ঐতিহ্য ও সম্ভাবনা’র প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, বাংলাদেশের প্রান্তবর্তী জনপদের নাম চট্টগ্রাম। একে বলা হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্যের অনুপম আধার। এর ভূ-খণ্ডগত অবস্থান যেমন বৈশিষ্ট্যপূর্ণ, তেমনি ‘সমাজ সংস্কৃতি রাজনীতি অর্থনীতি-ধর্ম-ভাষা-সাহিত্য-সর্বক্ষেত্রে এখানকার জনগোষ্ঠীর কর্মকৃতি স্বাতন্ত্র্যমণ্ডিত’ এবং স্বকীয়তায় উজ্জ্বল। চট্টগ্রাম সবক্ষেত্রে সর্বাগ্রে, চট্টগ্রাম পালন করেছে অগ্রণী ও অবিস্মরণীয় ভূমিকা। তাঁরা বলেন, চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ। চট্টগ্রামের ওপর রচিত নুসরাত সুলতানার গ্রন্থটি তথ্যসমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ।
গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আয়োজিত উৎসবে সভাপতিত্ব করেন ড. আনোয়ারা আলম। দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, শিল্পশৈলী সম্পাদক প্রাবন্ধিক নেছার আহমদ, প্রাবন্ধিক অধ্যাপক বাসুদেব খাস্তগীর, ক্যাপ্টেন মুনীর উদ্দীন মুনছুরী, একাডেমির পরিচালক কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, কবি জসিম উদ্দিন খান, কথাসাহিত্যিক নাসের রহমান, ড. সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, পুলিশ পরিদর্শক মর্জিনা আকতার, কবি মর্জিনা আখতার, শিশুসাহিত্যিক সৈয়দা সেলিমা আক্তার, কবি আবুল কালাম বেলাল, লিপি বড়ুয়া প্রমুখ। শুরুতে স্বাগত ভাষণ দেন একাডেমির পরিচালক লেখক এস এম আবদুল আজিজ। লেখক পরিচিতি ও ভূমিকা পাঠ করেন আবৃত্তিশিল্পী সুচিত্রা বৈদ্য। পরে প্রাবন্ধিক নুসরাত সুলতানার হাতে সুহৃদ সম্মাননা স্মারক তুলে দেন ড. আনোয়ারা আলম।

এই বিভাগের সব খবর

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো. নাছির উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকার...

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরীর জলাবদ্ধতা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড় এখন অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তারকা ফরোয়ার্ডরা শুরু থেকেই দুর্দান্ত...

সর্বশেষ

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো....

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে...

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং...

খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য...

চট্টগ্রামে ২০ বছর কারাদ-প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানার মাদক মামলায় ২০ বছর কারাদ-প্রাপ্ত ও...