সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস পাইপ ফেটে সড়কে আগুন, গ্যাস সরবরাহ বন্ধ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লাইনের একটি পাইপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, আগুন লাগার পর দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট নেভানোর চেষ্টা করে। কিন্তু তখন তারা আগুন নেভাতে পারেনি। এ ঘটনার পর আশপাশের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বায়েজিদ স্টেশনের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। এর সঙ্গে যুক্ত হয়েছেন কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির (কেজিডিসিএল) কর্মকর্তারা।
অগ্নিকাণ্ডের বিষয়ে কেজিডিসিএলের মহাব্যবস্থাপক মো. শফিউল আজম খান বলেন, সড়কে খোঁড়াখুঁড়ির কারণে পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইপ ফুটো হওয়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে মুরাদপুর, রহমান নগর, আলফালাহ গলি, মেয়র গলিসহ সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। পাইপ থেকে গ্যাস পুরোপুরি চলে যাওয়ার পর আগুন নেভানো যাবে।
মেরামতের বিষয়ে কেজিডিসিএলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিক খান বলেন, ফুটো খুঁজে বের করতে কিছু সময় লাগবে। কারণ, ফুটো হয়েছে মাটির নিচে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...