বুধবার, ২৪ জুন ২০২৬

কর্ণফুলীতে আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ও রাতে উপজেলার চরপাথরঘাটা ব্রিজ ঘাট ও নগরীর কোতোয়ালি থানাধীন লালদীঘি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তার দুইজন হলেন – বড়উঠান ৩নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামের সোলাইমান হাজীর বাড়ির মৃত আজমের ছেলে শওকত হোসেন বাবু (৩৮)। সে বড়উঠান ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অন্যদিকে গ্রেপ্তার ইশরাত আশরাফি অপি (২৫)। সে চরপাথরঘাটা ৩নং ওয়ার্ড খান বাড়ির এলাকার আশরাফ আলীর ছেলে। সে কর্ণফুলী থানা ছাত্রলীগের নির্বাহী সদস্য ছিল। যে কমিটি গঠন হয়েছিল ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি।

জানা গেছে, গ্রেপ্তার বাবুর বিরুদ্ধে, হত্যাচেষ্টা,মারামারি, চাঁদাবাজি, মাদক মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অন্যদিকে অপি কর্ণফুলী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশির ভাতিজা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরীফ বলেন, নাশকতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বাবুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...