শনিবার, ৭ নভেম্বর ২০২৬

এসএসসি ’৯৪, মিরসরাই বন্ধুদের পরিবার মিলনমেলায় প্রাণের ছোঁয়া

- Advertisement -
Single page 1st Paragraph

বাড়ির কাছে আরশি নগর। আর সেখানেই বসলো এসএসসি’৯৪ মিরসরাই চট্টগ্রামের বন্ধু ও তাদের পরিবারের প্রথম মিলনমেলা। শুধুমাত্র মিরসরাই নয়, পুরো বাংলাদেশের এসএসসি ৯৪ ব্যাচের প্রথম ফ্যামিলি গেট টুগেদারও কিন্তু এটি। বন্ধু ও তাদের পরিবার সব মিলিয়ে প্রায় ৮ শতাধিক লোকের সমাগম ঘটে এখানে। বৃষ্টিস্নাত সকালের পর যখন সূর্যের আলো উঁকি দিচ্ছিলো ঠিক সেই সময় থেকেই পার্কের হলরুমে ভীড় বাড়তে থাকে।  আস্তে আস্তে এই ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি  গেটটুগেদার অনুষ্ঠানটি এক মহামিলন মেলায় পরিনত হয়েছে। সদস্য ও তাদের পবিারের সদস্যদের অংশগ্রহণে গান, কবিতা, কথামালা, আনন্দ আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র, খাওয়া-দাওয়া ছাড়াও বিশাল পার্কে ঘুরে বেড়ানোর মজাই ছিলো অন্যরকম।

আঁর বাইক্কা টেয়া দে/ও পরানর তালত বইনসহ চট্টগ্রামের আঞ্চলিক গানের জমজমাট আয়োজনে পুরো অনুষ্ঠান মাতিয়ে রেখেছেনশিল্পী প্রেমসুন্দর বৈষ্ণব, নিলীমা, লাভলু এবং সুইটি। এরআগে বন্ধুশেখ বোরহান উদ্দিনের তত্ত্বাবধানে মিরসরাই ৯৪ ব্যাচের থিম সং-এর মাধ্যমে শুরু হয় মনোজ্ঞসাংস্কৃতিকঅনুষ্ঠান।

ঈদের তৃতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে জোরারগঞ্জের অদূরে আরশিনগর ফিউচার পার্কের মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন মিরসরাই পৌরসভর মেয়র মো. গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সঞ্চালনায় ছিলেন নজরুল কবির চৌধুরী, মো. মজহারুল ইসলাম সরকার রনি, রাজন বড়ুয়া এবং মীর হোসেন স্বপন। এ সময় আয়োজক কমিটির সালাউদ্দিন আরিফ, মো. মহিউদ্দিন, অঞ্জন কুমার নাথ, মায়মুনা মুস্তারী, এমআই মাসুদ, জাহেদুল হাসান সোহাদ, মোশারফ হোসেন, আশ্রাফ হোসেন, আলতাফ হোসেন,  নাঈম উদ্দিন, এরশাদুল কবীর চৌধুরী, শাহাদাৎ রিপন, মো. আলতাফ, প্রফেসর নুরুল আবসার সেলিম, বোরহান, মো. মইনুল ইসলাম আলম আলম, নাজিম উদ্দীন, বোরহান উদ্দিন,মিঠু নাথ, মো. বোরহান, নুরউদ্দিন, তাহমিনা নাজনিন, কনা রাণী, সাহেদা আক্তার, জাবেদ পলাশ, কামরুল, শেখ ফরিদ, সিরাজ, আইনুল, রতন, ইমরান, কামরুল, আলাউদ্দিনসহ অনেক বন্ধুরা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানের শেষের দিকে ছিলো আকর্ষণীয় র‌্যাফল ড্র। এক একটি পুরস্কার বিজয়ী কুপন নাম্বার ঘোষণার সাথে সাথে সবাই র‌্যাফল কুপন হাতে নিয়ে নিজের নাম্বারটা মিলিয়ে নিতে ব্যস্ত থাকতে দেখা গেছে। কেউ আনন্দে আত্মহারা আবার কেউ পরের পুরস্কারের আশায়। এতে দশজন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় অ্যাডমিন প্যানেল, আয়োজক কমিটি এবং উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন। আগামীতেও এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে আয়োজক কমিটির আহবায়ক এটিএম রেদোয়ান বারীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...