শনিবার, ২০ জুন ২০২৬

‘নতুন বাংলাদেশ’-এর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ নিপীড়ক শাসনব্যবস্থা ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র ও যুবসমাজের নেতৃত্বে গণঅভ্যুত্থান থেকে উঠে আসা ‘নতুন বাংলাদেশ’-এর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) গভর্নিং কাউন্সিলের ৪৮তম অধিবেশনে তার মূল বক্তব্যে এই আহ্বান জানান।

রোমে ইফাদ সদর দপ্তরে আজকের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পূর্ব-রেকর্ড করা ভিডিও ভাষণটি সম্প্রচার করা হয়। আজ এখানে প্রাপ্ত এক বার্তায় এ কথা বলা হয়েছে।

বিশ্বব্যাপী দারিদ্র্য ও বৈষম্য হ্রাসে ইফাদ-এর অবদানের জন্য অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাথে বিশেষ করে কৃষি ও জলবায়ু খাতে ইফাদ -এর চার দশকের সহযোগিতার কথা স্মরণ করেন।

তিনি ইফাদ-সমর্থিত প্রকল্পগুলোর প্রশংসা করেন যা বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ নারীদের ক্ষমতায়ন করে।

অধ্যাপক ইউনূস তাঁর ‘সামাজিক ব্যবসা’ ধারণাটিকে গ্রামীণ উন্নয়নের একটি নতুন মাত্রা হিসেবে উল্লেখ করেছেন যা একটি কল্যাণজনক সার্কেল তৈরি করার মাধ্যমে নানা ব্যবসায়ী জনগোষ্ঠীর চাহিদা পূরণ করে সাফল্য লাভ করে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নকে উৎসাহিত করে।

তিনি ইফাদ -এর প্রচেষ্টা এবং টেকসই উন্নয়নে ‘থ্রি-জিরো তত্ত্ব’ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নির্গমনের দৃষ্টিভঙ্গির  মধ্যে সাদৃশ্যেও কথা তুলে ধরনে।

অধ্যাপক ইউনূস ইফাদ-এর পরিচালনা পরিষদকে জলবায়ু-সহনশীল অবকাঠামো, টেকসই কৃষি কাজ এবং নবায়নযোগ্য জ্বালানি সমাধানে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান যাতে গ্রামীণ সম্প্রদায়গুলো পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে উন্নতি করতে পারে।

তিনি ইফাদ এর সদস্য রাষ্ট্রগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সুযোগ গ্রহণ করতে এবং এমন একটি উন্নত বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান- যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

প্রধান উপদেষ্টা ভবিষ্যতের নেতা ও পরিবর্তনের কারিগর হিসেবে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘সকলের জন্য একটি উন্নত বিশ্ব গড়ে তোলার জন্য তাদের (তরুণদের) সৃজনশীলতা, উদ্ভাবন ও আবেগ রয়েছে।’

আইএফএডি গভর্নিং বোর্ডের গভর্নর হিসেবে অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কাউন্সিল সভায় যোগদান করেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

এই বিভাগের সব খবর

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা...

সর্বশেষ

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...