সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম একাডেমিতে প্রকাশনা উৎসবে প্রফেসর রীতা দত্ত

শিশু-কিশোরদের বহুমুখী প্রতিভা বিকাশে সুযোগ করে দিতে হবে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত বলেন, শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে আনন্দের মাধ্যমে। শিশুদের কল্পনাশক্তি বৃদ্ধি করতে সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। শিশুর স্বভাবসুলভভাবে বেড়ে ওঠার পথ যেন রুদ্ধ না হয়, সেদিকে নজর রাখতে হবে। তাদের বহুমুখী প্রতিভা বিকাশে সুযোগ করে দিতে হবে। শিশুর ওপর জোর করে চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আনন্দহীন শিক্ষা, শিক্ষা নয়, যে শিক্ষায় আনন্দ নেই সে শিক্ষা প্রকৃত শিক্ষা হতে পারে না’।
অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে চট্টগ্রাম একাডেমির জীবন ও পৃষ্ঠপোষক সদস্য কবি শিশুসাহিত্যিক চিকিৎসক সরওয়ার কামাল পাশার কিশোর উপন্যাস ‘চুমকি’র প্রকাশনা উৎসবে সভাপতির বক্তব্য রাখছিলেন।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত এক অসাধারণ কিশোর উপন্যাস ‘চুমকি’। ছোট্ট এক পোষা অকুতোভয় বাজপাখি মুক্তিযুদ্ধে কীভাবে বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস যুগিয়েছিল তারই কাহিনী ‘চুমকি’। লেখক সরওয়ার কামাল পাশা- মুক্তিযোদ্ধা মামার জবানিতে ডায়রি আকারে সুন্দরভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধকে চিত্রায়িত করেছেন। প্রতিদিনের রোমহর্ষক প্রতিটি অপারেশনেই সৃষ্টিকর্তার আশীর্বাদের মতই চুমকির অপার্থিব অংশগ্রহণ সত্যিই বিস্ময়কর। এ ধরনের গ্রন্থ শিশু-কিশোরদের দেশপ্রেমে উদ্ধুদ্ধ করতে পারে।
দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফের পরিচালনায় আলোচক ছিলেন শিশুসাহিত্যিক সাংবাদিক ইফতেখার মারুফ, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু ও হাবিব ফারুকী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা। লেখকের পরিচিতি তুলে ধরেন আবৃত্তিশিল্পী তটিনী বড়ুয়া। লেখকের লেখা থেকে পাঠ করেন আবৃত্তিশিল্পী মলিনা মজুমদার, সূচিত্রা বৈদ্য, যেবা সামিহা। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক প্রাবন্ধিক নেছার আহমদ, পরিচালক কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, কবি শারুদ নিজাম, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, গবেষক ইকবাল হায়দার, শিশুসাহিত্যিক সৈয়দা সেলিমা আক্তার, ডাক্তার সাবরিনা মেহের, ডাক্তার তনিমা রায়, ইঞ্জিনিয়ার হান্নান, নাট্যজন শাহরিয়ার হান্নান, ইমরুল কবির চৌধুরী, ইসমাইল জসীম, লিটন কুমার চৌধুরী, কানিজ ফাতিমা, শর্মিষ্ঠা চৌধুরী, রাজিউর রহমান বিতান, তানভীর হাসান বিপ্লব কানিজ ফাতেমা লিমা প্রমুখ। পরে শিশুসাহিত্যিক সরওয়ার কামাল পাশার হাতে সুহৃদ সম্মাননা স্মারক তুলে দেন প্রফেসর রীতা দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...