বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনুশীলন শুরু করেছে টাইগাররা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হবার পরের দিনই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই অনুশীলন করেন।

আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে কিছু খেলোয়াড় সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে নিজেদের ঝালিয়ে নেন। বিপিএলের প্লে-অফে উঠতে না পারা দলের খেলোয়াড়রাই শুধুমাত্র আগে থেকে অনুশীলন শুরু করেছিলেন।

প্রথম দিকে অনুশীলন শুরু করা খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ছিলেন। যদিও শান্তর দল ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে। টিম কম্বিনেশনের কারণে শান্ত বরিশালের হয়ে খেলার সুযোগ পাননি বলে জানিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল।

তামিম বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা তাকে ততটা সুযোগ দিতে পারিনি যতটা তার প্রাপ্য ছিলো। টিম কম্বিনেশনের তাকে সেরা একাদশে রাখাটা কঠিন হয়ে পড়ে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা প্রায় সব খেলোয়াড়ই এবারের বিপিএলে ভালো পারফর্ম করেছেন। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে ভালো করার আত্মবিশ্বাসী করে তুলেছে।

২০১৭ সালে ইংল্যান্ডে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিলো বাংলাদেশ। এখন পর্যন্ত আইসিসির টুর্নামেন্টে এটাই সেরা সাফল্য টাইগারদের।

আগামী ১৩ ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে টাইগাররা। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু’টি ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...