সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেয়রের উদ্যোগে সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে নগরীর উন্নয়ন চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, বন্দর থেকে ১% মাসুল আদায়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন মেয়র। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আজিজ আহমদ জানান, আলোচনায় নগরীর টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

মেয়র শাহাদাত হোসেন বলেন, বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ৩৬টি খালের সংস্কার কাজ করলেও আরও ২১টি খাল অবহেলিত থাকায় জলাবদ্ধতা পরিস্থিতি জটিল হচ্ছে। এসব খাল দখল ও দূষণমুক্ত করে সচল করতে নতুন প্রকল্প হাতে নেওয়া জরুরি। এ লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের অর্থায়ন ও কারিগরি সহায়তা চান তিনি।

চট্টগ্রাম বন্দর থেকে প্রাপ্ত রাজস্বের ১% নগর উন্নয়নে বরাদ্দের বিষয়ে মেয়র বলেন, এতে শহরের রাস্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামো উন্নয়ন সহজ হবে। পাশাপাশি, ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট স্থাপনে বিদেশি বিনিয়োগ ও সরকারি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

নগরীর উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়গুলো থেকে তহবিল প্রাপ্তির গতি বাড়ানোর অনুরোধ জানান মেয়র শাহাদাত। প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ সংক্রান্ত প্রস্তাবগুলো ইতিবাচকভাবে গ্রহণ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বলে চসিকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মেয়র জানান, জলাবদ্ধতা রোধে খাল সংস্কারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা অপরিহার্য। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রধান উপদেষ্টার সহযোগিতায় চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...