রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ডাকাতির চেষ্টা, আটক ২

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একটি ভবনে ঢুকে লোকমান হাকিম নামের এক গৃহকর্তাকে জিম্মি করে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার দুুপুরে নগরের পাঁচলাইশে থানাধীন ও আর নিজাম রোডের আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ভবন মালিক লোকমান হাকিম ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক।

এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্তা আহত হয়েছেন। খবর পেয়ে ওই ভবনে অভিযান চালিয়ে বায়েজিদ ও আকাশ নামে দুইজনকে ডাকাতির অভিযোগে আটক করেছে যৌথবাহিনী।

তবে এসময় একজন পালিয়ে যান। তারা তিনজনই ভবনের মালিকের সহকারী হিসেবে কাজ করতেন বলে পুলিশ জানায়।

ঘটনার পরপরই দুপুর দেড়টার দিকে পুরো ভবন ঘিরে ফেলেন পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। এরপর ঘটনাস্থলে পৌঁছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ১১টার পর ওই ভবনে ঢুকেন তিন ডাকাত। ষষ্ঠ তলার ওই ভবনে দ্বিতীয় তলায় থাকতেন ভবন মালিক লোকমান হাকিম। একপর্যায়ে চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা ১২টার পরে ৯৯৯-এ ফোন করে বাসার বাইরে রক্ত দেখা গেছে এবং শোরগোলের ঘটনা জানান পুলিশকে। এরই মধ্যে তিন ডাকাত পালানোর চেষ্টার সময় একজনকে ধরে পুলিশে দেন স্থানীয়রা। আরেক ডাকাত ভবন মালিককে তার বাসার বাথরুমে নিয়ে বন্দি করে রাখেন।

এরপর বেলা পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে সেনাবাহিনীও  ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুর সোয়া ২ টার দিকে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা আরও এক ডাকাতকে আটক করে।

পুলিশ কমিশনার বলেন, ‘যা বুঝতে পারছি- ডাকাতির উদ্দেশেই তারা বাসায় প্রবেশ করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। দেখি আরো কিছু পাওয়া যায় কিনা। যারা ডাকাতির জন্য বাসায় প্রবেশ করেছে তারা এখানেই (বাসায়) কাজ করতো। তদন্ত শুরু হবে, তদন্ত পর্যায়ে আমরা আরও তথ্য উদঘাটন করার চেষ্টা করবো।’

এই বিভাগের সব খবর

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা ছাড়াই ১০টি কাটা জাহাজের পাখা (প্রপেলার স্ক্র্যাপ) জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। অভিনব এই বন্ড জালিয়াতির মাধ্যমে...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ...

সর্বশেষ

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয়...

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...