বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামা‌টির কাউখালীতে তৃতীয় লি‌ঙ্গের শিলাকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গামা‌টির কাউখালী উপজেলার বেতবুনিয়াতে তৃতীয় লিঙ্গের শিলাকে (৩২) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা । আজ সোমবার সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়ে নিজ বাসা থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে কাউখালী থানা পুলিশ। তৃতীয় লি‌ঙ্গের শিলার বাবার বাড়ি চট্টগ্রাম হাটহাজারী বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিলা তৃতীয় লিঙ্গের হওয়াতে চট্টগ্রাম হাটহাজারী বাবার বাড়ি হওয়ার পরও নিজ বাড়িতে থাকতেন না। দীর্ঘ অনেক বছর আগে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে বসবাস করতো সে।

শিলা উপজেলার তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিলো। দীর্ঘ বছর উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করতেন, তবে বিগত চার /পাঁচ বছর আগে শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর থেকে সে আরেক তৃতীয় লি‌ঙ্গকে টাকা উত্তোলনের দায়িত্ব দিয়ে বিভিন্ন রকম স্টেজ শো করতেন বলে জানা গেছে।

গতকাল র‌বিবার গভীর রাতে স্থানীয়রা অপরিচিত পাঁচ থেকে ছয়জন লোককে বাসায় ডুকতে দেখেন। তবে তারা কখন বের হয়েছে সেটা কেউ দেখিনি বলেও জানায়।

আজ সোমবার বিকালে তার বাড়ির পাশে থাকা আরেকজন কোন সাড়া শব্দ না পেয়ে সবাইকে খবর দেয়। এরপর সবাই দরজা খুলে দেখতে পায় তার গলাকাটা লাশ বিছানাতে পড়ে আছে। এলাকাবাসী কাউখালী থানা পুলিশ‌কে খবর দিলে ঘটনাস্থ‌লে গি‌য়ে পু‌লিশ গলাকাটা লাশ উদ্ধার করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সোহাগ বলেন, শিলা নামে এক তৃতীয় লিক্ষের ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। এটি একটি হত্যাকাণ্ড, আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি। তবে ধারনা করা হচ্ছে রাতে শিলার বাসাতে মাদকের পার্টি হচ্ছিলো তার লাশের পাশে মাদক সেবনের আলামত পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে মনে হচ্ছে রাতে কয়েকজন ব্যক্তিসহ শিলা মাদকের পার্টি করছিলো কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে তার গলায় ও পেটে কাটার আলামত পাওয়া গেছে। প্রাথমিক তদন্ত ও আইনি কাজ শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামা‌টির মর্গে পাঠানো হবে।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...