সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শহিদরা তাদের আত্মদানের মাধ্যমে সমস্ত অন্যায় অবিচারের অবসান ঘটিয়েছেন : গণপূর্ত উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অন্তর্বর্তী সরকারের শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, শহিদরা তাদের আত্মদানের মাধ্যমে বাংলাদেশে সমস্ত অন্যায় অবিচারের অবসান ঘটিয়েছেন। তা যেন কোনোদিন কখনও ফিরে আসতে না পারে।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বোয়ালখালীতে জুলাই অভ্যুত্থানে শহিদ ইঞ্জিনিয়ার মো. ওমর বিন নুরুল আবচারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন তিনি।

এ সময় আদিলুর রহমান খান আরও বলেন, ‘বাংলাদেশে যে ফ্যাসিবাদের জায়গা নাই, এটি আমরা সারাদেশে বলে দিতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে যেন একইভাবে ঐক্যবদ্ধ রাখা যায় তার জন্য আমরা সারাদেশে এই বার্তা দিতে চাই। সমস্ত অত্যাচার অবিচারের যেন পরিসমাপ্তি ঘটে- এই জন্য শহিদদের কাছে আসা। শহিদদের কবর জিয়ারত করা।’

এর আগে উপদেষ্টা আদিলুর রহমান খান শহিদ ওমরের ঘরে যান এবং ওমরের মা রুবি আকতারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন মো. জাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. শাকিল, জামায়াত নেতা মো. ইউসুফ ও মো. নাজিম উদ্দিন প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...