সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দারিদ্র্য বিমোচন ও সমাজে সাম্য প্রতিষ্ঠায় যাকাত মোক্ষম ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যাকাত ইসলামি শরিয়তভিত্তিক গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক ব্যবস্থা। এর মাধ্যমে ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়। দারিদ্র্য বিমোচন ও সমাজে সাম্য প্রতিষ্ঠায় যাকাত মোক্ষম ব্যবস্থা।

আজ শুক্রবার চট্টগ্রামে ওমর গণি এমইএস কলেজ মাঠে অসহায়, দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আল মানাহিল ফাউন্ডেশনের সহায়তায় নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, যাকাতের মাধ্যমে গরিব ও দুস্থ মানুষদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব। এটি দরিদ্রদের জীবনমানের উন্নয়ন ঘটায় এবং তাদেরকে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে সহায়তা করে।

তিনি বলেন, যাকাত সমাজের ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের ভারসাম্য বজায় রাখে। ধনীদের অতিরিক্ত সম্পদ দরিদ্রদের মধ্যে বিতরণ হলে সামাজিক বৈষম্য হ্রাস পাবে। তিনি শরিয়ত মোতাবেক যাকাত আদায়ে ধনীদের প্রতি আহ্বান জানান।

যাকাতের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, যাকাতের অর্থ দিয়ে গরিবদের ক্ষুদ্র ব্যবসা, কৃষি বা অন্যান্য উপার্জনমুখী কাজে সহায়তা করা যায়। এটি তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করে এবং অর্থনৈতিক মুক্তি দেয়। এটি দরিদ্রদের ঋণের ফাঁদ থেকে বের হতে সাহায্য করে এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়ক। ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণমুক্ত করা যাকাতের অন্যতম উদ্দেশ্য।

আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়খ হেলালুদ্দীন বিন যমীরুদ্দীনের সভাপতিত্বে এতে অন্যান্যর মধ্যে চট্টগ্রাম ওমরগনি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, উপাধ্যক্ষ রেজাউল করীম সিদ্দীকি, নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ ও মাওলানা ফরিদ বিন যমীরুদ্দীন উদ্দীন উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে ২০০ জন দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ৪০ লাখ টাকার যাকাতের অর্থ বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...