বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দিতেই নির্বাচন দরকার: আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নেই।

এ জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দেরি করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, দ্রুত নির্বাচন না হলে জনমনে সন্দেহের উদ্বেগ হতে পারে। এতে করে, একদিকে যেমন জনগণ হতাশ হবে, তেমনি গণতন্ত্রের মুখ থুবড়ে পড়ারও আশঙ্কা দেখা দেবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ রোববার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ন্যাশনাল পিপল্স পার্টির (এনপিপি) উদ্যোগে অনুষ্ঠিত ‘বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিএনপি’র শীর্ষ-স্থানীয় এই নেতা জানান, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছে। তাই, বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে-তার সিদ্ধান্তও নেবে জনগণ।

আমীর খসরু বলেন, ‘দেশ পরিচালনায় যত দ্রুত সম্ভব জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বের সংসদ এবং সরকার গঠন করতে হবে। এর ব্যতিক্রম কিছু করার সুযোগ নেই। কেউ যদি মনে করে থাকে শেখ হাসিনা যেভাবে জনগণের মালিকানা কেড়ে নিয়েছিলেন এবং একদলীয় বাকশাল গঠনের মাধ্যমে শেখ মুজিব জনগণের মালিকানা যেভাবে কেড়ে নিয়েছিলেন, সেভাবেই সব হবে। তাহলে ভুল হবে, কারণ দেশের মানুষ সেটা মেনে নেবে না।’

এনপিপি’র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় জাগপা’র সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা, এনডিপি’র চেয়ারম্যান আবু তাহেরসহ ন্যাশনাল পিপল্স পাটি (এনপিপি) ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা...

সর্বশেষ

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আজ থেকে একাদশ ও আলিম শ্রেণিতে...