বুধবার, ২৪ জুন ২০২৬

‘সৈয়দ মোহাম্মদ শফির নামে সম্মাননা প্রবর্তন বাস্তবিক অর্থেই প্রশংসনীয়’

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্বাধীন প্রকাশন প্রবর্তিত দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান ‘বইঘর’-এর প্রতিষ্ঠাতা, প্রয়াত সৈয়দ মোহাম্মদ শফির নামে সম্মাননা প্রবর্তন বাস্তবিক অর্থেই প্রশংসনীয়। এতো এতো সম্মাননার ভিড়ে প্রকাশকদের নিয়ে এতোদিন কারো কোনো ভাবনা ছিলো না। একজন প্রয়াত গুণী প্রকাশকের কর্মকে প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে এবং প্রকাশকদের সৃষ্টিশীল কাজকে মূল্যায়ন করার লক্ষে স্বাধীন প্রকাশন যে উদ্যোগ নিয়েছে তা সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে অনন্য নজির সৃষ্টি করেছে। গত ২৪ জানুয়ারি শুক্রবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে ৬ গুণীজনকে প্রথমবাবের মতো এ সম্মাননা প্রদান করা হয়।
স্বাধীন প্রকাশনের স্বত্বাধিকারী ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্ব প্রকাশনা জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয় – মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব, শৈলী প্রকাশন এর উপদেষ্টা সম্পাদক রাশেদ রউফ, বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব, ইতিহাসের খসড়া স্বত্বাধিকারী মুহাম্মদ শামসুল হক, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি, কালধারা প্রকাশনীর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু, বলাকা প্রকাশন এর স্বত্বাধিকারী, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, প্রবীণ প্রকাশক, আবির প্রকাশন এর স্বত্বাধিকারী মুহম্মদ নুরুল আবসার।


এস.এম আজাদের পবিত্র কোরআন তেলোয়াতের পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াস। বক্তব্য রাখেন সম্মাননা আয়োজন কমিটির আহবায়ক মো. মোশারফ হোসাইন, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহ সভাপতি ছড়াকার মিজানুর রহমান শামীম, সিনিয়র সহ সভাপতি নারী উদ্যোক্তা রেহেনা চৌধুরী, লেখক পরিবেশবিদ শারুদ নিজাম, অধ্যাপক ড. শামসুদ্দিন শিশির। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মাননা আয়োজন কমিটির সদস্য সচিব মো. ইসমাইল হোসেন নিশান, সৈয়দ মোহাম্মদ শফির জীবনী পাঠ করেন আবৃত্তিশিল্পী মিশফাক রাসেল।
অনুষ্ঠানমালায় নরেন আবৃত্তি একাডেমির শিল্পীদের আবৃত্তি, মানহা মোশাররাত ও মার্সিয়া মোশাররাত এর দেশ নিয়ে গান উপস্থিত অতিথি দর্শকদের মাঝে মুগ্ধতা ছাড়িয়েছে। পুরো অনুষ্ঠান সুন্দর ও সাবলীল ব্যঞ্জনায় সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সম্মানী তুলে দেয়া হয়। আলোকপ্রক্কালন ও প্রজেক্টরের নির্দেশনায় ছিলেন আলমগীর ইমন।
উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমরান চৌধুরী, রুহু রুহেল, ফারজানা রহমান শিমু, গাজী মোহাম্মদ জাহেদ, চৌধুরী ফাহাদ, আখতারুল ইসলাম, জসিম উদ্দিন, জহিরুল ইসলাম, কানিজ ফাতেমা লিমা, আবু নাছের মো. তৈয়ব আলী, জাহাঙ্গীর আলম, হ্যাপী চৌধুরী, জাহেদুল আলম, আসিফ ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে একজন প্যারালাইজড শিক্ষার্থীর চিকিৎসা সহায়তা তহবিলে স্বাধীন প্রকাশন থেকে ৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

সর্বশেষ

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...