রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রাউজানে নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে মো. জাহাঙ্গীর আলম (৫৮) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১টায় বাইক নিয়ে মসজিদে যাওয়ার পথে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আসাদ আলী মাতব্বর পাড়া সমাজ কল্যাণ সংঘের সামনে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে মুখোশধারী দুর্বৃত্তরা৷

এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী আব্বাস উদ্দিনও গুলিবিদ্ধ হন। নিহত জাহাঙ্গীর রাউজানের নিরামিশপাড়ার আবু ছৈয়দ মেম্বারের ছেলে। জাহাঙ্গীর চট্টগ্রাম নগরীর খাতুন গঞ্জের শুকটি ব্যবসায়ী ছিলেন।

গতকাল বৃহস্পতিবার মালেশিয়া থেকে তিনি দেশে ফিরেন বলে জানা গেছে। জানা গেছে, সন্তাসীরা তার বাইক লক্ষ্য করে গুলি করলে জাহাঙ্গীরসহ দুইজন গুলিবিদ্ধ হন। তাদের চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর নোয়াপাড়া মাকসুদ কমিইউনিটি সেন্টারের মালিক বলে জানা গেছে। রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। গুলিতে নিহতের ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় একজন নিহত, একজন আহত হয়েছেন। তবে ঘটার কারণ জানা যায়নি। রহস্য উন্মোচনের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে আলমত হিসেবে ১টি টুপি, ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা ছাড়াই ১০টি কাটা জাহাজের পাখা (প্রপেলার স্ক্র্যাপ) জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। অভিনব এই বন্ড জালিয়াতির মাধ্যমে...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ...

সর্বশেষ

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয়...

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...