বুধবার, ২৪ জুন ২০২৬

চট্টগ্রাম বেতার কেন্দ্রকে দ্রুত সময়ের মধ্যে আধুনিকায়ন করা হবে : তথ্য ও সম্প্রচার সচিব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের কার্যক্রমকে চট্টগ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আধুনিকায়ন করা হবে।

তিনি বলেন, শ্রোতাদের আরো আকৃষ্ট করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে কেন্দ্রের কর্মকর্তা ও শিল্পীদের উচিত সময়োপযোগী অনুষ্ঠান পরিকল্পনা ও পরিবেশন করা।

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারী ও কলা কুশলীদের সাথে মতবিনিময় সভায় তথ্য সচিব আজ বৃহস্পতিবার এসব কথা বলেন।

এর আগে তথ্য সচিব চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ কমার্শিয়াল এলাকায় ‘বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন’ শীর্ষক প্রকল্পের অধীনে ২১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ২০ তলা ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, এলাকার সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্যের কথা মাথায় রেখে কেন্দ্রের অনুষ্ঠান গ্রহণে অধিকতর মনোযোগী হতে হবে। এ বিষয়ে কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

চট্টগ্রাম বেতার কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তথ্য সচিব।

এসময় তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাশেদ আল আমিন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ হোসেন, প্রধান প্রকৌশলী মুনির আহমেদ, বাংলাদেশ বেতার চট্টগ্রামের পরিচালক মাহফুজুল হক, প্রকল্প পরিচালক আশিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...