বুধবার, ২৪ জুন ২০২৬

সিএনজিতে ব্রিটিশ নাগরিকের ফেলে যাওয়া ব্যাগ ফেরত দিল কোতোয়ালী পুলিশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সিএনজিচালিত অটোরিকশায় ভুল করে হাতব্যাগ রেখে নেমে যান ২ ব্রিটিশ নাগরিক। ওই ব্যাগে ছিল ২টি ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা ও ব্যাংকের ১টি চেক বই, মোবাইল সেটসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।

৮ ঘণ্টার চেষ্টায় অভিযান চালিয়ে সেই হাতব্যাগ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে বাকলিয়া থানা এলাকা থেকে হাতব্যাগটি উদ্ধার করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।

জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরের জুবিলী রোড টাওয়ার ইন হোটেল থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে লাভ লেইন ইস্টার্ন ব্যাংকের সামনে নেমে যাওয়ার পর হাতব্যাগটি নিতে ভুলে যান ওই দুই ব্রিটিশ নাগরিক। ভুলবশত হাতব্যাগটি সিএনজি অটোরিকশায় রেখে ব্যাংকে প্রবেশ করেন দুই ব্রিটিশ নাগরিক।

পরে তারা সেই অটোরিকশা খুঁজে না পেয়ে কোতোয়ালী থানা, জেলা প্রশাসক ও ব্রিটিশ হাইকমিশনসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি অবহিত করেন।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ সিএনজি অটোরিকশাটি শনাক্ত করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় এদিন রাত ৮টায় বাকলিয়া থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া হাতব্যাগ উদ্ধার করা হয়।’

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। আজ চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ...

গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে ‘অসুস্থ হয়ে’ এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে, যাকে আগের দিন সাতকানিয়া থেকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন...

আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে আগামী বছর থেকে সাধারণ...

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী...

গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে ‘অসুস্থ হয়ে’ এক যুবলীগ নেতার মৃত্যু...

আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন...

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু...

মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন...