মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সাবেক শ্রমমন্ত্রী এম.এ মান্নানের ছেলে টিপু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবদুল লতিফ টিপুকে বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে কাজীর দেউড়ি ব্যাটারি গলির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাকে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমানের আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার আবদুল লতিফ টিপু সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এম এ মান্নানের ছেলে। তার আরেক ভাই মো. দিদারুল আলম নগর যুবলীগের সাধারণ সম্পাদক।
নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ টিপুকে গ্রেপ্তার গতকাল দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কোতোয়ালী থানার একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
আদালত সূত্র জানিয়েছে, গতকাল রাতে গ্রেপ্তারের প্রায় ১২ ঘণ্টা পর আজ দুপুর ২টার দিকে ২১ জন পুলিশ স্কটে তাকে আদালতে নেওয়া হয়। পরে তাকে আদালতের হাজতখানার নামাজ আদায়ের একটি কক্ষে অনেকটা ‘ভিআইপি ভাবে’ রাখা হয়।
কোতোয়ালী থানার জিআরও (এসআই) মো. কালাম বলেন, ‘দুপুর ২টার দিকে আবদুল লতিফ টিপু নামে এক আসামিকে আনা হয়েছে। বর্তমানে তিনি কোর্ট লকআপে আছেন। এর বেশি কিছু এই মুহুর্তে বলতে পারছি না।’
আবদুল লতিফ টিপুর আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক বলেন, রবিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে আদালতে আনা হয়। আদালত মূলনথি প্রাপ্তি সাপেক্ষে শুনানির জন্য অপেক্ষমান রেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এই বিভাগের সব খবর

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দুই দফায় ৮ দিনের রিমান্ড...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন। আক্রান্তদের বড় একটি অংশ শিশু। ভারত, চীন ও বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে জলাতঙ্কের ঝুঁকি বেশি...

সর্বশেষ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন।...

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে কেক কেটে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন...

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...