সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কুঞ্জছায়া আশেকে মদিনা যুব কমিটির পবিত্র ঈদে মেরাজুন্নবী (সাঃ) উদযাপন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন কুঞ্জছায়া আশেকে মদিনা যুব কমিটির উদ্যোগে গত ১৬ জানুয়ারী পবিত্র ঈদে মেরাজুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুঞ্জছায়ার সাধারণ সম্পাদক আলহাজ¦ মোহাম্মদ শাহ আলম কন্ট্রাক্টর। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা বি.পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ কারী মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন জালালী আল কাদেরী (দা.বা.আ.), বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম পটিয়া ওয়াহিদ আলী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন কাদেরী, (দা.বা.আ.), বিশেষ অতিথি ছিলেন কুঞ্জছায়া আবাসিকের সহ-সভাপতি আলহাজ¦ মোহাম্মদ দিদারুল আলম, সমবায় আবাসিক এর সহ-সভাপতি আলহাজ¦ সৈয়দ মোহাম্মদ আলতাব উদ্দিন আহম্মদ, মোহাম্মদ আলমগীর চৌধুরী, মোহাম্মদ আলমগীর সিকদার, কেজিডিসিএল সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সমাজসেবক মোহাম্মদ সোলায়মান, সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, প্রচার সম্পাদক মোহাম্মদ গুলজার হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ খোকন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ হারুন, মোহাম্মদ আমির। মাহফিল পরিচালনা করেন কুঞ্জছায়া শাহী জামে মসজিদের নায়েবে ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক আল কাদেরী।
বক্তারা বলেন, ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ, মুসলমানদের জন্য অত্যাবশ্যক (ফরজ) করা হয় এবং এই রাতেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার বিধি মুসলমানদের জন্য নিয়ে আসেন নবি মুহাম্মদ (সা:)।
ইসলামের ইতিহাস-অনুযায়ী মুহাম্মাদ (সা:) এর নবুওয়াতের দশম বৎসরে (৬২১ খ্রিষ্টাব্দ) এক রাতে ইসলামের নবী মুহাম্মাদ ﷺ প্রথমে কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। এটাকে কুরআনের ভাষায় ইসরা বলা হয়। সেখানে তিনি নবীদের জামায়াতে ইমামতি করেন। অতঃপর তিনি বোরাক নামক বিশেষ বাহনে আসীন হয়ে ঊর্ধ্বলোকে গমন করেন। এটাকে মেরাজ বলা হয়। ঊর্ধ্বাকাশে সিদরাতুল মুনতাহায় তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। নবী মুহাম্মদ (সা:) এর আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত এই সফরে ফেরেশতা জিবরাইল (আঃ) তার সফরসঙ্গী ছিলেন। সংবাদ দাতা- মোহাম্মদ নওশাদ চৌধুরী।

এই বিভাগের সব খবর

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দুই দফায় ৮ দিনের রিমান্ড...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন। আক্রান্তদের বড় একটি অংশ শিশু। ভারত, চীন ও বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে জলাতঙ্কের ঝুঁকি বেশি...

সর্বশেষ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও...

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বে প্রতি ৯ মিনিটে একজন মানুষ জলাতঙ্কে মারা যাচ্ছেন।...

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে কেক কেটে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন...

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...