বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

দোহাজারীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দোহাজারী ফুটবল খেলোয়াড় সমিতির উদ্যোগে দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল শনিবার বিকেলে দোহাজারী শঙ্খনদের তীরে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা।
উদ্বোধনী খেলায় অংশ নেয় পতেঙ্গা ফুটবল ক্রীড়া চক্র এবং মোহাম্মদ নগর ফুটবল একাডেমি, কোলাগাঁও, পটিয়া। নির্ধারিত সময়ে ২–২ গোলে শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। ট্রাইব্রেকারে পতেঙ্গা ফুটবল ক্রীড়া চক্রকে ৩–৫ গোলের ব্যবধানে হারিয়ে জয় পায় মোহাম্মদ নগর ফুটবল একাডেমি। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার আনিস।
উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন দোহাজারী আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি ও সাবেক ফুটবলার বশীর উদ্দিন খান মুরাদ। এসময় উপস্থিত ছিলেন দোহাজারী আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শাহ্‌ আলম, সাবেক জাতীয় ফুটবলার আসকর খান বাবু, শওকত খান সাকু, দোহাজারী ফুটবল খেলোয়াড় সমিতির সদস্য মো. ফেরদৌস, মো. মামুন, মো. ওয়াসিম, মো. শিমুল, আরিফুল ইসলাম সুমন, মো. এনাম, মো. শিপন, মুহিম বাদশা, মো. মাহাবু, মো. রিমন, মো. আবুল হাসান প্রমুখ।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...