বুধবার, ৭ অক্টোবর ২০২৬

চেক ডিজঅনার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চেক ডিজঅনারের মামলায় ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

অপরজন হলেন-সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আজ তাদের হাজিরের জন্য দিন ধার্য ছিল। এদিন তারা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করেন আদালত।
আদালতের পেশকার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মামলার আসামি ইমদাদুল হক আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। অপর আসামি মালাইকা বেগম মারা যাওয়ায় তার মৃত্যু প্রতিবেদন চাওয়া হয়েছে। এছাড়া সাকিব আল হাসান ও গাজী শাহাগীর হোসাইন আদালতে উপস্থিত না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। চেক মামলায় ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ চারজনকে আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ১৯ জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন-সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

মামলা সূত্রে জানা যায়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় ৪ কোটি ১৫ লাখ।

এই বিভাগের সব খবর

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০...

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবেই আর এটিই গণতন্ত্রের মূল সৌন্দর্য। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে...

রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক

জেলার কাপ্তাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত দু’জন হলেন, রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ জঙ্গল নিশ্চিন্তাপুর গ্রামের মুহাম্মদ...

সর্বশেষ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার...

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক...

রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক

জেলার কাপ্তাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে...

চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের এটিএম,...

চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি

চট্টগ্রাম বন্দরে আবারও ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ...

চট্টগ্রামে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূতি উদযাপন

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা...